This page is not available in the selected language.
মেটলাইফ এন্ডাওমেন্ট
মেটলাইফ
মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথ এবং মেটলাইফ এন্ডাওমেন্ট-সিকিউর
মেটলাইফ এন্ডাউমেন্ট গ্রোথ কেবলমাত্র তাদের জন্য উপযোগী, যাদের ঝুঁকি গ্রহণের সক্ষমতা এবং উচ্চ রিটার্নের প্রত্যাশা বেশি। এ ধরনের বীমা পলিসিতে মেয়াদপূর্তিতে বেশি অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে, তবে ঝুঁকিও বেশি—বিশেষ করে পলিসির শুরুর দিকে টাকা তুলে নিলে আপনি আপনার বিনিয়োগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম অর্থ পেতে পারেন।
মেটলাইফ এনডাওমেন্ট - গ্রোথ তহবিলের একটি অংশ ইক্যুইটি-তে বিনিয়োগ করা হবে। পরিবর্তনশীল মার্কেট পার্ফরম্যান্স এর উপর ভিত্তি করে বোনাসের হার কমতে, বাড়তে অথবা অপরিবর্তিত থাকতে পারে এবং এটি গ্যারান্টেড নয়। মার্কেট পার্ফরম্যান্স-এর উপর নির্ভর করে মেটলাইফ তহবিলে বিনিয়োগের অধিকার সংরক্ষণ করবে।
রিভার্সনারি বোনাস গ্যারান্টেড যদি মেটলাইফ কর্তৃক ঘোষণা করা হয়। তবে টার্মিনাল বোনাস গ্যারান্টেড নয় এবং শুধুমাত্র মেয়াদপূর্তিতে অথবা মৃত্যু দাবির ক্ষেত্রে প্রদেয়।
এই ইলাস্ট্রেশন টেবিলে প্রদর্শিত বোনাস হারসমূহ নিশ্চিত নয়। বোনাস হার পরিবর্তিত হতে পারে, যার ফলে এন্ডাউমেন্ট পলিসির প্রজেক্টেড বেনিফিট অ্যামাউন্টে প্রভাব পড়তে পারে।
আপনি যদি পলিসি সারেন্ডার করেন, তবে প্রথম ২ বছরের মধ্যে কোনও ক্যাশ সারেন্ডার ভ্যালু পাবেন না। মেয়াদপূর্তির পূর্বে যদি পলিসি সারেন্ডার হয়, তবে সারেন্ডার ভ্যালু প্রদত্ত প্রিমিয়ামের মোট পরিমাণের চেয়ে কম হবে। পলিসি শুরুর প্রথম বছরগুলোতে এই পার্থক্যটি হবে আরও বেশি।
উল্লিখিত বোনাসে রিভার্সনারি এবং টার্মিনাল – উভয় বোনাসই অন্তর্ভুক্ত।
আপনার পার্টিসিপেটিং পলিসি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
পার্টিসিপেটিং পলিসি কী?
একটি পার্টিসিপেটিং পলিসি, একজন গ্ৰাহককে পার্টিসিপেটিং লাইফ ফান্ড-এর লাভের অংশ পেতে সহায়তা করে। পলিসিতে বোনাস যোগ করার মাধ্যমে লভ্যাংশ প্রদান করা হয়। এই বোনাসসমূহ গ্যারান্টেড নয় এবং তা পার্টিসিপেটিং লাইফ ফান্ড-এর অপারেটিং পার্ফরম্যান্স-কে প্রতিফলিত করার মাধ্যমে কমতে (অথবা বাড়তে) পারে।
এই পলিসিতে প্রদেয় বিভিন্ন প্রকার বোনাসসমূহ কী কী?
রিভার্সনারি বোনাস
এটি একটি নন-গ্যারান্টেড বোনাস, যা সাধারণত প্রতি বছর পার্টিসিপেটিং পলিসির ফেস অ্যামাউন্ট-এ বরাদ্দ এবং যোগ করা হয়। একবার বরাদ্দ করা হয়ে গেলে এই বোনাসের মূল্য গ্যারেন্টেড, যদি গ্ৰাহক চুক্তিতে বর্ণিত প্রিমিয়াম প্রদান করা অব্যাহত রাখেন। কিন্তু, যদি পলিসিটি সারেন্ডার করতে চান, তবে তিনি বরাদ্দকৃত বোনাসের সম্পূর্ণটুকু না-ও পেতে পারেন।
সারেন্ডার এর ক্ষেত্রে, প্রদেয় সারেন্ডার ভ্যালুর বোনাস উল্লেখযোগ্যভাবে কম হতে পারে ওই সকল পলিসির তুলনায় যেগুলো মেয়াদপূর্তি হবে বা অথবা গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রেই প্রদেয় হবে।
টার্মিনাল বোনাস
এটি একটি নন-গ্যারান্টেড বোনাস, যা পলিসির মেয়াদ শেষে, অর্থাৎ শুধুমাত্র মেয়াদপূর্তিতে অথবা গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রেই প্রদেয় হতে পারে যদি পলিসিটি বলবৎ থাকে এবং কোনও প্রিমিয়াম বকেয়া না থাকে। টার্মিনাল বোনাস-এর কোনও সারেন্ডার ভ্যালু থাকে না এবং এক্ষেত্রে পূর্বে ঘোষিত বোনাস, পরবর্তীতে ঘোষিত বোনাসের উপর কোনো এনটাইটেলমেন্ট গঠন করে না।
বোনাসসমূহ কীভাবে নির্ধারণ করা হয়?
এই নন-গ্যারান্টেড বোনাসসমূহ পার্টিসিপেটিং লাইফ ফান্ড-এর প্রকৃত অপারেটিং এবং বিনিয়োগের পারফরম্যান্সের উপর ভিত্তি কোম্পানি কর্তৃক নির্ধারিত হয়।
উদাহরণস্বরূপ, বিনিয়োগসমূহ যদি বিগত বছরগুলোতে ভালোভাবে পারফর্ম করে, কোম্পানি হয়তো বেশি বোনাস দিতে সক্ষম হবে। কিন্তু যদি বিনিয়োগসমূহ ভালোভাবে পারফর্ম না করে, কোম্পানি হয়তো বোনাসের পরিমাণ কম দিতে পারে, অথবা হয়তো কোনও বোনাসই দিতে পারবে না।
আরও লক্ষ্য করতে হবে যে, গ্রাহক কর্তৃক গৃহীত বোনাসসমূহকে প্রভাবিত করার ক্ষেত্রে বিনিয়োগ পারফর্ম্যান্সই একমাত্র বিষয় না। অন্যান্য বিষয়, যেমন সরাসরি বিতরণ খরচ মেটানোর ব্যয়, এজেন্সি সম্পর্কিত ব্যয় এবং কোম্পানির ব্যয়, এবং সেইসাথে তহবিলে মৃত্যু এবং অক্ষমতা দাবির প্রকৃত দাবির পরিমাণও গ্রাহক কর্তৃক গ্রহণকৃত বোনাসকে প্রভাবিত করবে।
যদি ভবিষ্যতে বিনিয়োগের পরিবেশ বা অপারেটিং অবস্থার প্রত্যাশিত ও ক্রমাগত অবনতি ঘটে, তবে প্রকৃত অপারেটিং পারফর্ম্যান্স-এর পাশাপাশি তহবিলের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বজার রাখার জন্য বোনাসসমূহের সামঞ্জস্য করা যেতে পারে।
পার্টিসিপেটিং পলিসি সম্পর্কে আরও তথ্যের জন্য আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট-এর সাথে আলোচনা করুন অথবা কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করুন
মেটলাইফ এন্ডাওমেন্ট: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
মেটলাইফ এন্ডাওমেন্ট জীবনবীমা সুরক্ষা ও দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার সমন্বয়ে তৈরি একটি বীমা পলিসি। মেটলাইফ এন্ডাওমেন্টের দুটি ধরন হলো মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথ এবং মেটলাইফ এন্ডাওমেন্ট-সিকিউর।
মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথ ইক্যুইটিভিত্তিক তহবিল ব্যবস্থাপনার মাধ্যমে সম্ভাব্য অধিক মেয়াদপূর্তি মূল্য অর্জনের সুযোগ দেয়। অন্যদিকে, মেটলাইফ এন্ডাওমেন্ট-সিকিউর পলিসির মেয়াদপূর্তিতে অথবা বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে ফেস অ্যামাউন্টের সঙ্গে প্রযোজ্য অর্জিত বোনাস প্রদান করে।
মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথ সম্ভাব্য আর্থিক প্রবৃদ্ধির জন্য ইক্যুইটিতে বিনিয়োগ করে, আর মেটলাইফ এন্ডাওমেন্ট-সিকিউর দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষার ওপর গুরুত্ব দেয়।
মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথ তহবিলের একটি অংশ ইক্যুইটিতে বিনিয়োগ করা হয়। তাই এই পলিসিতে সম্ভাব্য অধিক মেয়াদপূর্তি মূল্যের পাশাপাশি বাজারসংশ্লিষ্ট ঝুঁকিও থাকে। পেশাদার ফান্ড ম্যানেজাররা পলিসিটির বিনিয়োগ ও বিনিয়োগ-পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করেন।
মেটলাইফ এন্ডাওমেন্ট-সিকিউর পলিসির মেয়াদপূর্তিতে অথবা বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে ফেস অ্যামাউন্টের সঙ্গে প্রযোজ্য অর্জিত বোনাস প্রদান করে।
মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথ এমন আবেদনকারীদের জন্য উপযোগী, যাদের ঝুঁকি গ্রহণের সক্ষমতা এবং উচ্চ রিটার্নের প্রত্যাশা তুলনামূলকভাবে বেশি। এই পলিসির তহবিলের একটি অংশ ইক্যুইটিতে বিনিয়োগ করা হয়। ফলে পলিসিতে অধিক মেয়াদপূর্তি মূল্য পাওয়ার সম্ভাবনা থাকলেও বাজারের পরিবর্তনের সঙ্গে আর্থিক ঝুঁকি যুক্ত থাকে।
মেয়াদপূর্তির আগে, বিশেষ করে পলিসির শুরুর বছরগুলোতে পলিসি সারেন্ডার করলে, গ্রাহক মোট পরিশোধিত প্রিমিয়ামের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম অর্থ পেতে পারেন। তাই মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথ নেওয়ার আগে গ্রাহকের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য ও ঝুঁকি গ্রহণের সক্ষমতা বিবেচনা করা প্রয়োজন।
মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথ সম্ভাব্য আর্থিক প্রবৃদ্ধির জন্য তহবিলের একটি অংশ ইক্যুইটিতে বিনিয়োগ করে। পেশাদার ফান্ড ম্যানেজাররা বাজার পরিস্থিতি ও তহবিলের দীর্ঘমেয়াদি লক্ষ্য বিবেচনা করে বিনিয়োগ এবং বিনিয়োগ-পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করেন।
মার্কেট পারফরম্যান্সের ভিত্তিতে মেটলাইফ তহবিল বিনিয়োগের অধিকার সংরক্ষণ করে। বাজারের পরিবর্তনশীল পারফরম্যান্সের কারণে বোনাসের হার বাড়তে, কমতে অথবা অপরিবর্তিত থাকতে পারে। এর ফলে পলিসির প্রজেক্টেড বেনিফিট অ্যামাউন্টও পরিবর্তিত হতে পারে।
পার্টিসিপেটিং পলিসি গ্রাহককে পলিসিতে বোনাস যোগ হওয়ার মাধ্যমে পার্টিসিপেটিং লাইফ ফান্ডের লাভের অংশ পাওয়ার সুযোগ দেয়। কোম্পানি তহবিলের প্রকৃত পরিচালন ও বিনিয়োগ পারফরম্যান্সের ভিত্তিতে বোনাস নির্ধারণ করে।
পার্টিসিপেটিং পলিসির বোনাস নিশ্চিত নয়। পার্টিসিপেটিং লাইফ ফান্ডের পারফরম্যান্স অনুযায়ী বোনাসের পরিমাণ বাড়তে, কমতে অথবা অপরিবর্তিত থাকতে পারে। কোনো কোনো পরিস্থিতিতে কোম্পানি বোনাস প্রদান না-ও করতে পারে।
মেটলাইফ এন্ডাওমেন্ট পলিসিতে রিভার্সনারি বোনাস ও টার্মিনাল বোনাস নামে দুই ধরনের বোনাস থাকতে পারে। উভয় বোনাসই ঘোষণার আগে নন-গ্যারান্টেড।
রিভার্সনারি বোনাস সাধারণত প্রতি বছর পার্টিসিপেটিং পলিসির ফেস অ্যামাউন্টের ওপর হিসাব করে বরাদ্দ করা হয়। মেটলাইফ একবার রিভার্সনারি বোনাস ঘোষণা ও বরাদ্দ করলে পলিসির চুক্তি অনুযায়ী প্রিমিয়াম পরিশোধ চালু রাখার শর্তে বরাদ্দকৃত বোনাসের মূল্য গ্যারান্টেড হয়।
টার্মিনাল বোনাস গ্যারান্টেড নয়। পলিসি বলবৎ থাকা এবং সব প্রিমিয়াম পরিশোধিত থাকার শর্তে শুধু মেয়াদপূর্তি অথবা বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে এই বোনাস প্রযোজ্য হতে পারে।
না, মেটলাইফ এন্ডাওমেন্ট পলিসির বোনাসের হার গ্যারান্টেড নয়। পার্টিসিপেটিং লাইফ ফান্ডের পারফরম্যান্সের ভিত্তিতে বোনাসের হার বাড়তে, কমতে অথবা অপরিবর্তিত থাকতে পারে। বোনাসের হার পরিবর্তিত হলে পলিসির প্রজেক্টেড বেনিফিট অ্যামাউন্টও পরিবর্তিত হতে পারে।
তবে মেটলাইফ রিভার্সনারি বোনাস ঘোষণা ও বরাদ্দ করার পর পলিসির চুক্তি অনুযায়ী প্রিমিয়াম পরিশোধ চালু রাখলে বরাদ্দকৃত বোনাসের মূল্য গ্যারান্টেড হয়। টার্মিনাল বোনাস গ্যারান্টেড নয় এবং শুধু মেয়াদপূর্তি অথবা মৃত্যু দাবির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।
মেটলাইফ পার্টিসিপেটিং লাইফ ফান্ডের বিনিয়োগের ফলাফল, পরিচালন ব্যয় এবং দাবি পরিশোধের অভিজ্ঞতার ভিত্তিতে এন্ডাওমেন্ট পলিসির বোনাস নির্ধারণ করে। বিনিয়োগ ভালো করলে কোম্পানি বেশি বোনাস দিতে সক্ষম হতে পারে। বিনিয়োগের ফলাফল খারাপ হলে বোনাস কম হতে পারে অথবা কোনো বোনাস প্রদান করা সম্ভব না-ও হতে পারে।
বিনিয়োগ পারফরম্যান্স ছাড়াও সরাসরি বিতরণ ব্যয়, এজেন্সিসংশ্লিষ্ট ব্যয়, কোম্পানির পরিচালন ব্যয় এবং তহবিল থেকে পরিশোধিত মৃত্যু ও অক্ষমতার দাবির পরিমাণ বোনাসকে প্রভাবিত করে। ভবিষ্যৎ বিনিয়োগ পরিবেশ বা পরিচালন পরিস্থিতির ধারাবাহিক অবনতি প্রত্যাশিত হলে তহবিলের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বজায় রাখতে বোনাস সমন্বয় করা হতে পারে।
প্রথম দুই বছরের মধ্যে মেটলাইফ এন্ডাওমেন্ট পলিসি সারেন্ডার করলে কোনো ক্যাশ সারেন্ডার ভ্যালু পাওয়া যাবে না। দুই বছর পর কিন্তু মেয়াদপূর্তির আগে পলিসি সারেন্ডার করলে প্রাপ্য সারেন্ডার ভ্যালু মোট পরিশোধিত প্রিমিয়ামের চেয়ে কম হতে পারে। পলিসির শুরুর বছরগুলোতে এই পার্থক্য সাধারণত আরও বেশি থাকে।
পলিসি সারেন্ডার করলে গ্রাহক বরাদ্দকৃত রিভার্সনারি বোনাসের সম্পূর্ণ মূল্য না-ও পেতে পারেন। সারেন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য বোনাসের নগদ মূল্য, মেয়াদপূর্তি বা বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে প্রাপ্য বোনাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হতে পারে। টার্মিনাল বোনাসের কোনো সারেন্ডার ভ্যালু নেই।
মেটলাইফ এন্ডাওমেন্ট পলিসির মেয়াদপূর্তি অথবা বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে প্রযোজ্য পলিসি সুবিধার সঙ্গে যোগ্য বোনাস প্রদান করা হতে পারে।
মেটলাইফ এন্ডাওমেন্ট-সিকিউর পলিসির মেয়াদপূর্তিতে অথবা পলিসি বলবৎ থাকা অবস্থায় বীমাকৃত ব্যক্তির মৃত্যুতে ফেস অ্যামাউন্টের সঙ্গে ঘোষিত ও সঞ্চিত বোনাস প্রদান করা হয়, যদি প্রযোজ্য হয়।
মেটলাইফ এন্ডাওমেন্ট-গ্রোথের ক্ষেত্রে মেয়াদপূর্তি অথবা বৈধ মৃত্যু দাবির সময় প্রযোজ্য রিভার্সনারি বোনাস ও টার্মিনাল বোনাস প্রদান করা হতে পারে। তবে টার্মিনাল বোনাস বাজারের পারফরম্যান্স, বিনিয়োগ থেকে অর্জিত আয় এবং পার্টিসিপেটিং লাইফ ফান্ডের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। তাই টার্মিনাল বোনাস গ্যারান্টেড নয়।