মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান

স্বাস্থ্য এবং সুরক্ষা

মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান (এমএইচএসপি)

স্বাস্থ্য বীমা আপনার সর্বোত্তম বিনিয়োগ

মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান

সুস্থতা ও সুরক্ষার স্মার্ট সল্যুশন, এখন নারীদের হাতের মুঠোয়!

মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যানে পাচ্ছেন ইন্স্যুরেন্স বেনিফিটের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রাইডার যোগ করে নিজের মতো করে সুরক্ষা সাজানোর সুযোগ। এই প্ল্যানে অতিরিক্ত রাইডারের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্যাল, ওভারিয়ান ও ইউটেরাইন ক্যান্সারসহ ৮ থেকে ২৫টি ক্রিটিক্যাল ডিজিজে পাবেন সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা।

এছাড়াও, এই প্ল্যানের সাথে থাকছে এক্সক্লুসিভ অফার: MetLife ও EBL Co-branded সম্পূর্ণ ফ্রি "Health Card"!

এক নজরে দেখে নিন

মেম্বারশিপ ডিটেইলস

এই পলিসির মাধ্যমে আপনি আপনার পছন্দ অনুযায়ী সদস্যপদ নির্বাচন করার সুবিধা পাবেন — প্রিমিয়াম প্লাস, প্রিমিয়াম, অথবা স্ট্যান্ডার্ড।

স্বাস্থ্য সঞ্চয় স্তরসমূহ

প্রিমিয়াম প্লাস

মাসিক প্রিমিয়াম: ১৫,০০০ টাকার বেশি

প্রিমিয়াম

মাসিক প্রিমিয়াম: ৫,০০০ থেকে ১৪,৯৯৯ টাকা

স্ট্যান্ডার্ড

মাসিক প্রিমিয়াম: সর্বোচ্চ ৪,৯৯৯ টাকা

মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান (MHSP): পূর্ণাঙ্গ প্রশ্নোত্তর

মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান (MHSP বা ‘পলিসি’) একটি জীবনবিমা পলিসি, যা বীমাগ্রহীতাদের সঞ্চয় করতে সহায়তা করে এবং একই সঙ্গে বিশেষ স্বাস্থ্যসুবিধা প্রদান করে। এতে মেটলাইফ হেলথ ওয়ালেট সুবিধা রয়েছে, যা চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায়, হাসপাতালে ক্যাশলেস সুবিধা প্রদান করে এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য অর্থ জমা রাখার সুযোগ দেয়। এছাড়াও, এই পলিসির সঙ্গে পছন্দসই রাইডার যুক্ত করে স্বাস্থ্যসুরক্ষা আরও বাড়ানো যায়।

‘হেলথ কার্ড’ হলো একটি প্রিপেইড কার্ড, যা মেটলাইফ হেলথ ওয়ালেট ব্যবহারের সুযোগ দেয়। MHSP পলিসিধারীরা হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসিতে ক্যাশলেস লেনদেনের জন্য এই কার্ড ব্যবহার করতে পারবেন। গ্রাহক হেলথ কার্ডের জন্য মেটলাইফ হেলথ ওয়ালেটে অর্থ জমা বা টপ-আপ করতে পারেন।

মেটলাইফ হেলথ ওয়ালেট হলো বীমাগ্রহীতার জন্য একটি বিশেষ সুবিধা, যার মাধ্যমে নির্ধারিত সীমার মধ্যে অতিরিক্ত অর্থ বা টপ-আপ জমা করা যায়।

• এর মাধ্যমে পলিসির নিয়ম অনুযায়ী MHSP অ্যাকাউন্টে অতিরিক্ত অর্থ যোগ করে লেনদেনের সুবিধা বাড়ানো যায়।
• মেটলাইফের প্রধান কার্যালয়, মেটলাইফ কাস্টমার টাচ পয়েন্ট/সেলস অফিস, One by MetLife অ্যাপ, নির্ধারিত ব্যাংকিং চ্যানেল এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (MFS)-এর মাধ্যমে অর্থ জমা করা যায়।

মাসিক প্রিমিয়ামের ভিত্তিতে মেটলাইফ হেলথ কার্ডের তিনটি ধরন রয়েছে

:• মাসিক প্রিমিয়াম ১৫,০০০ টাকা বা তার বেশি: প্রিমিয়াম প্লাস (Blue Card)
• মাসিক প্রিমিয়াম ৫,০০০ টাকা থেকে ১৪,৯৯৯ টাকা: প্রিমিয়াম (Silver Card)
• মাসিক প্রিমিয়াম ৪,৯৯৯ টাকা পর্যন্ত: স্ট্যান্ডার্ড (Green Card)

অন্যান্য প্রিমিয়াম পরিশোধের ধরনের ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ মাসিক প্রিমিয়ামের গুণিতক হবে।

মেটলাইফ হেলথ কার্ডের মাধ্যমে পলিসিধারীরা হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসিতে চিকিৎসা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করতে পারেন।

প্রত্যেক সক্রিয় MHSP পলিসিধারী মেটলাইফ হেলথ কার্ড পাওয়ার যোগ্য।

প্রাথমিকভাবে কার্ডটি ইস্যুর তারিখ থেকে তিন বছর পর্যন্ত বৈধ থাকে। পলিসি সক্রিয় থাকলে কার্ডটি নবায়ন করা যাবে।

পলিসি সক্রিয় থাকলে এবং মেয়াদপূর্তির অন্তত ১৫ দিন বাকি থাকলে, One by MetLife অ্যাপের মাধ্যমে আবেদন করে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই কার্ডটি নবায়ন করা যাবে।

মেটলাইফ হেলথ কার্ড হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নিকটস্থ থানায় রিপোর্ট করুন এবং কার্ডটি ব্লক করার জন্য সরাসরি ইবিএল-এর হটলাইন “১৬২৩০” নম্বরে যো গাযোগ করুন।

সঠিক বিমা পলিসি খুঁজছেন?

আপনার যোগাযোগের নম্বরসমূহ আমাদেরকে জানান

আমরাই আপনার কাছে প্রয়োজনীয় সহায়থার সহায়তার তথ্য নিয়ে শীঘ্রই হাজির হবো

Note

This page is not available in the selected language.

Note

This page is not available in the selected language.