This page is not available in the selected language.
ক্রিটিকাল ইলনেস ইন্স্যুরেন্স প্রটেকশন প্ল্যান (সিআইআইপিপি)
ক্যান্সার, স্ট্রোক, এবং প্রথম হার্ট অ্যাটাক এবং কিডনি রোগ সহ ৫২টি জটিল অসুস্থতার বিরুদ্ধে আপনাকে সুরক্ষা প্রদান করে
ক্রিটিকাল ইলনেস ইন্স্যুরেন্স প্রটেকশন প্ল্যান (সিআইআইপিপি)
ক্যান্সার, স্ট্রোক, এবং প্রথম হার্ট অ্যাটাক এবং কিডনি রোগ সহ ৫২টি জটিল (মারাত্মক )অসুস্থতার বিরুদ্ধে আপনাকে সুরক্ষা প্রদান করে।বিষয়টি যখন জটিল অসুস্থতা তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করি “এই অসুখ আমার হবে না” । কিন্তু বাস্তবতা হলো, শারীরিক অসুস্থতা অধিকাংশ ক্ষেত্রেই আকস্মিকভাবে ঘটে, যার ফলাফল পারিবারিক আর্থিক ক্ষতি। এই অবস্থায় শুধু চিকিৎসা খরচ মেটানোই দুশ্চিন্তার কারণ হয় না, অসুস্থতার কারণে আর্থিক ক্ষতি মোকাবেলায় পরিবারকে করতে হয় লড়াই।বর্তমানে জটিল অসুস্থতার (সিআই) বিরুদ্ধে লড়াই করা এবং জয়ী হওয়া সম্ভব। তবে, এই লড়াইয়ে যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হতে পারে, তা সামাল দেয়া হয়তোবা সহজ নয়। পরিস্থিতি আরও দুরূহ হয়ে উঠতে পারে যদি সিআই এর বিরুদ্ধে এই লড়াই করতে হয় বৃদ্ধ বয়সে বা অবসরকালীন জীবনে যখন আয় বন্ধ হয়ে যায় কিন্তু চিকিৎসা খরচ বাড়তেই থাকে। আর এজন্যই আপনার জটিল অসুস্থতার এমন একটি বীমা সুরক্ষা থাকা অপরিহার্য -যা আপনাকে দেয় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম প্রদানের সুযোগ যখন আপনি উপার্জন করেন এবং দীর্ঘ সময়জুড়ে বীমা নিরাপত্তা উপভোগের ব্যবস্থা। একথা মনে রেখে, মেটলাইফ আপনার জন্য নিয়ে এসেছে ‘ক্রিটিকাল ইলনেস ইন্স্যুরেন্স প্রটেকশন প্ল্যান (সিআইআইপিপি)’ যা আপনার ৮০ বছর বয়স পর্যন্ত আপনাকে ৫২টি জটিল অসুস্থতার বিরুদ্ধে আর্থিক সুরক্ষা দেয়। আপনি ১২/১৫/২০ বছরের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম প্রদান করে ৮০ বছর পর্যন্ত বীমা নিরাপত্তা উপভোগ করতে পারেন। আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা এই দুরদর্শী পদক্ষেপ থেকেই শুরু হোক।
এক নজরে দেখে নিন
দীর্ঘ সময়জুড়ে বীমা নিরাপত্তা
অর্থনৈতিক ও স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতির কারণে বাংলাদেশের সম্ভাব্য আয়ুষ্কাল বাড়ছে। তাই প্রচলিত প্রায় সকল জটিল অসুস্থতার পলিসি যেখানে ৬০ বছর পর্যন্ত সুরক্ষা দিচ্ছে, সেখানে বাজার-চাহিদা হচ্ছে এমন একটি পলিসির যা আরও অধিক সময় পর্যন্ত বীমা সুরক্ষা দিবে। এই পলিসি বীমা কৃত ব্যক্তির ৮০ বছর বয়স পর্যন্ত জটিল অসুস্থতা এবং জীবনবীমা নিরাপত্তা প্রদান করে।
জটিল অসুস্থতার বীমা নিরাপত্তা
পলিসি চলাকালীন সময়ে যদি বীমা কৃত ব্যক্তি অন্তর্ভুক্ত ১৮টি জটিল অসুস্থতার কোনো একটি শনাক্ত হয় বা শল্য চিকিৎসা করান, তাহলে অভিহিত মূল্যের ২৫% অথবা ৫০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা, যেটি কম, সেই পরিমাণ অর্থ জটিল অসুস্থতার বীমা নিরাপত্তা হিসাবে প্রদান করা হবে। জটিল অসুস্থতার জন্য বীমা নিরাপত্তা একবারই দাবি করা যাবে। জটিল অসুস্থতার জন্য বীমা নিরাপত্তার দাবি প্রদান করা হলেও পলিসিটি অন্যান্য বীমা নিরাপত্তার জন্য চলতে থাকবে।
জটিলতর অসুস্থতার বীমা নিরাপত্তা
পলিসি চলাকালীন সময়ে বীমা কৃত ব্যক্তি যদি অন্তর্ভুক্ত ৩৪টি জটিলতর অসুস্থতার কোনো একটি শনাক্ত হয় বা শল্য চিকিৎসা করান তাহলে অভিহিত মূল্যের ১০০% অর্থ থেকে জটিল অসুস্থতার কারণে প্রদানকৃত বা প্রদেয় অর্থ বাদ দিয়ে বাকি অর্থ জটিলতর অসুস্থতার বীমা নিরাপত্তা হিসাবে প্রদান করা হবে। জটিলতর অসুস্থতার বীমা নিরাপত্তা প্রদান করার পর মূল পলিসিটির অবসান হবে।
মৃত্যুজনিত আর্থিক সুরক্ষা
বীমা কৃত ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে জীবনবীমা নিরাপত্তা-
জটিল অসুস্থতার কারণে প্রদানকৃত বা প্রদেয় অর্থ বাদ দিয়ে অভিহিত মূল্যের ১০০% প্রদান করা হবে। ডেঙ্গু হেমোরজিক ফিভারের (ডিএইচএফ) কারণে মৃত্যু হলে অভিহিত মূল্যের ২৫% বা ৫০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা, যেটা কম, সেই পরিমাণ অর্থ অতিরিক্ত সুবিধা হিসাবে প্রদান করা হবে।
আয়কর সুবিধা
বাংলাদেশের আইন অনুযায়ী আপনি আয়করের প্রযোজ্য কর সুবিধা/কর অব্যাহতির জন্য মনোনীত হবেন যা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। বিস্তারিত জানতে আপনি আপনার আয়কর উপদেষ্টার পরামর্শ নিন।
ক্রিটিকাল ইলনেস ইন্স্যুরেন্স প্রটেকশন প্ল্যান (সিআইআইপিপি): প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
ক্রিটিকাল ইলনেস ইন্স্যুরেন্স প্রটেকশন প্ল্যান (সিআইআইপিপি) একটি বীমা পলিসি, যা ৫২টি জটিল অসুস্থতার বিরুদ্ধে আর্থিক সুরক্ষা দেয়। এসব অসুস্থতার মধ্যে ক্যান্সার, স্ট্রোক, প্রথম হার্ট অ্যাটাক এবং কিডনি রোগ অন্তর্ভুক্ত রয়েছে। জটিল অসুস্থতার চিকিৎসা ব্যয় ও অসুস্থতার কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি মোকাবিলায় এই পলিসি বীমাকৃত ব্যক্তি ও তার পরিবারকে সহায়তা করে।
মেটলাইফ সিআইআইপিপি মোট ৫২টি জটিল অসুস্থতার বিরুদ্ধে সুরক্ষা দেয়। এর মধ্যে ১৮টি জটিল অসুস্থতা এবং ৩৪টি জটিলতর অসুস্থতা রয়েছে। কোনো আওতাভুক্ত অসুস্থতা শনাক্ত হলে বা সংশ্লিষ্ট শল্যচিকিৎসা করানো হলে অসুস্থতার ধরন অনুযায়ী প্রযোজ্য আর্থিক সুবিধা প্রদান করা হয়।
মেটলাইফ সিআইআইপিপি বীমাকৃত ব্যক্তির ৮০ বছর বয়স পর্যন্ত জটিল অসুস্থতা ও জীবনবীমা নিরাপত্তা প্রদান করে। এই দীর্ঘমেয়াদি কভারেজ বৃদ্ধ বয়স বা অবসরকালীন জীবনেও আর্থিক সুরক্ষা বজায় রাখতে সহায়তা করে, যখন আয় বন্ধ হয়ে যেতে পারে কিন্তু চিকিৎসা ব্যয় বাড়তে পারে।
মেটলাইফ সিআইআইপিপিতে ১২, ১৫ অথবা ২০ বছরের একটি নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধের মেয়াদ বেছে নেওয়া যায়। নির্বাচিত মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করে বীমাকৃত ব্যক্তি ৮০ বছর বয়স পর্যন্ত জটিল অসুস্থতা ও জীবনবীমা নিরাপত্তা উপভোগ করতে পারেন।
আওতাভুক্ত ১৮টি জটিল অসুস্থতার কোনো একটি শনাক্ত হলে বা সংশ্লিষ্ট শল্যচিকিৎসা করানো হলে মেটলাইফ সিআইআইপিপি অভিহিত মূল্যের ২৫% অথবা ৫,০০,০০০ টাকা প্রদান করে, এই দুইয়ের মধ্যে যেটি কম।
পলিসির মেয়াদকালে জটিল অসুস্থতার এই সুবিধা একবার দাবি করা যায়। সুবিধাটি প্রদান করা হলেও পলিসি অন্যান্য প্রযোজ্য বীমা নিরাপত্তার জন্য চলতে থাকে।
আওতাভুক্ত ৩৪টি জটিলতর অসুস্থতার কোনো একটি শনাক্ত হলে বা সংশ্লিষ্ট শল্যচিকিৎসা করানো হলে মেটলাইফ সিআইআইপিপি অভিহিত মূল্যের ১০০% পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করে। জটিল অসুস্থতার সুবিধা হিসেবে কোনো অর্থ আগে দেওয়া হয়ে থাকলে বা প্রদেয় থাকলে সেই পরিমাণ অর্থ অভিহিত মূল্য থেকে বাদ দেওয়া হয়।
জটিলতর অসুস্থতার বীমা সুবিধা প্রদান করার পর মূল সিআইআইপিপি পলিসির অবসান হয়।
হ্যাঁ, জটিল অসুস্থতার সুবিধা প্রদানের পরও মেটলাইফ সিআইআইপিপি অন্যান্য বীমা নিরাপত্তার জন্য চলতে থাকে। পলিসির মেয়াদকালে ১৮টি আওতাভুক্ত জটিল অসুস্থতার সুবিধা একবার দাবি করা যায়।
পরবর্তী সময়ে আওতাভুক্ত ৩৪টি জটিলতর অসুস্থতার কোনো একটি শনাক্ত হলে বা সংশ্লিষ্ট শল্যচিকিৎসা করানো হলে অভিহিত মূল্যের ১০০% থেকে জটিল অসুস্থতার জন্য আগে প্রদান করা বা প্রদেয় অর্থ বাদ দিয়ে বাকি অর্থ প্রদান করা হয়। জটিলতর অসুস্থতার সুবিধা প্রদানের পর মূল পলিসির অবসান হয়।
হ্যাঁ, বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে মেটলাইফ সিআইআইপিপি মৃত্যুজনিত আর্থিক সুরক্ষা প্রদান করে। এক্ষেত্রে অভিহিত মূল্যের ১০০% থেকে জটিল অসুস্থতার জন্য আগে প্রদান করা বা প্রদেয় অর্থ বাদ দিয়ে বাকি অর্থ প্রদান করা হয়।
ডেঙ্গু হেমোরজিক ফিভারের কারণে বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে মেটলাইফ সিআইআইপিপি একটি অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান করে। এই অতিরিক্ত সুবিধার পরিমাণ অভিহিত মূল্যের ২৫% অথবা ৫,০০,০০০ টাকা, এই দুইয়ের মধ্যে যেটি কম।
মেটলাইফ সিআইআইপিপির প্রিমিয়াম পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রযোজ্য কর সুবিধা বা কর অব্যাহতি পাওয়া যেতে পারে। করসংক্রান্ত আইন ও নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। নিজের ক্ষেত্রে প্রযোজ্য আয়কর সুবিধা সম্পর্কে নিশ্চিত হতে একজন আয়কর উপদেষ্টার পরামর্শ নেওয়া প্রয়োজন।
সঠিক বিমা পলিসি খুঁজছেন?
আপনার যোগাযোগের নম্বরসমূহ আমাদেরকে জানান
আমরাই আপনার কাছে প্রয়োজনীয় সহায়থার সহায়তার তথ্য নিয়ে শীঘ্রই হাজির হবো