This page is not available in the selected language.
মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান (এমএইচএসপি)
স্বাস্থ্য বীমা আপনার সর্বোত্তম বিনিয়োগ
মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান
বিপদ বলে কয়ে আসলেও আপনি কি রেডি ? স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার – এই রোগগুলোতে মৃত্যুর সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় যদি ফ্যামিলিতে এসব ক্রিটিক্যাল রোগের হিস্ট্রি থাকে।
আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনজন, তাই আপনার সামগ্রিক সুস্থতার কথা চিন্তা করে মেটলাইফ নিয়ে এসেছে মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান যা আপনি আপনার চাহিদা অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন।
এক নজরে দেখে নিন
বেস প্ল্যান
ক. মেয়াদপূর্তির সুবিধা
বেসিক অ্যাকাউন্ট ভ্যালুর ১০০% + মেটলাইফ হেলথ ওয়ালেটের ব্যালেন্স (যদি থাকে)।
খ. মৃত্যুজনিত সুবিধা
ফেস অ্যামাউন্ট + বেসিক অ্যাকাউন্ট ভ্যালু + মেটলাইফ হেলথ ওয়ালেটের ব্যালেন্স (যদি থাকে)।
গ. দুর্ঘটনাজনিত অতিরিক্ত কভারেজ
ফেস অ্যামাউন্টের সর্বোচ্চ ৫ গুণ পর্যন্ত।
কাস্টোমাইজড প্রটেকশন
পলিসি কেনার সময় আপনার ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী রাইডার যুক্ত করে নিজের জন্য কাস্টমাইজড স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন।
- ইন-হসপিটাল ডেইলি ইনকাম: হাসপাতালে ভর্তি থাকাকালীন দৈনিক সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত কভারেজ
- ক্রিটিক্যাল ইলনেস কভারেজ:
- ক্রিটিক্যাল ইলনেস (হেলথ এসেনশিয়াল): ৮টি ক্রিটিক্যাল ইলনেস এর জন্য আর্থিক সুরক্ষা
- ক্রিটিক্যাল কেয়ার (হেলথ এক্সটেনসিভ): ২৫টি ক্রিটিক্যাল ইলনেস এর জন্য আরও এক্সটেনসিভ আর্থিক সুরক্ষা
- অ্যাক্সিডেন্টাল মেডিকেল রিইম্বার্সমেন্ট: দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয় নির্ধারিত রাইডার সীমা পর্যন্ত ফেরত প্রদান
আংশিক অর্থ উত্তোলন
পলিসির দ্বিতীয় বছরের শুরু থেকে আপনি স্বাস্থ্য-সম্পর্কিত খরচের জন্য হেলথ কার্ড এর মাধ্যমে অ্যাকাউন্ট ভ্যালুর একটি নির্দিষ্ট অংশ ব্যবহার করতে পারবেন।
মেটলাইফ হেলথ কার্ড
এই পলিসির সকল গ্রাহক, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কর্তৃক ইস্যুকৃত একটি হেলথ কার্ড পাবেন। হেলথ কার্ডে ব্যালেন্স হিসেবে আপনার জমাকৃত অর্থের সাথে পলিসির দ্বিতীয় বছর থেকে বেসিক অ্যাকাউন্ট ভ্যালুর একটি নির্দিষ্ট অংশ যুক্ত হবে। এই হেলথ কার্ড ব্যবহার করে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসিতে স্বাস্থ্য-সম্পর্কিত ব্যয়ের জন্য ক্যাশলেস পেমেন্ট করা যাবে এছাড়া, এই কার্ডের মাধ্যমে কোনো নগদ অর্থ উত্তোলন করা যাবে না, ফলে আপনার সঞ্চিত অর্থ শুধুমাত্র স্বাস্থ্য-সংক্রান্ত ব্যয়ের জন্য সংরক্ষিত থাকবে এবং প্রয়োজনের সময় স্বাস্থ্যসেবা গ্রহণে ব্যবহার করা যাবে।
মেটলাইফ হেলথ ওয়ালেট
আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য সঞ্চয় করতে চান? মেটলাইফ হেলথ ওয়ালেটে অতিরিক্ত অর্থ জমা রেখে ভবিষ্যতের স্বাস্থ্য-সংক্রান্ত ব্যয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন। হেলথ ওয়ালেটে জমাকৃত অর্থ হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য-সংক্রান্ত খরচে ক্যাশলেসভাবে ব্যবহার করা যাবে। এছাড়াও, হেলথ ওয়ালেটের ফান্ডে প্রযোজ্য ক্রেডিটিং ইন্টারেস্ট রেট আপনার সঞ্চয় বৃদ্ধিতে সহায়তা করবে।
২৪/৭ পলিসি ইনফরমেশন
মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যানটি One by MetLife অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেটেড থাকায় পলিসির তথ্য, আপডেট, প্রয়োজনীয় সার্টিফিকেট, হেলথ ওয়ালেট ও হেলথ কার্ডের ব্যালেন্স সহজেই দেখতে পারবেন। এছাড়াও, বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রাপ্ত ডিসকাউন্ট এবং হেলথ কার্ডের অফার সম্পর্কিত তথ্যও অ্যাপের মাধ্যমে জানতে পারবেন।
মেম্বারশিপ ডিটেইলস
স্বাস্থ্য সঞ্চয় স্তরসমূহ
মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান (MHSP): পূর্ণাঙ্গ প্রশ্নোত্তর
মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান (MHSP বা ‘পলিসি’) একটি জীবনবিমা পলিসি, যা বীমাগ্রহীতাদের সঞ্চয় করতে সহায়তা করে এবং একই সঙ্গে বিশেষ স্বাস্থ্যসুবিধা প্রদান করে। এতে মেটলাইফ হেলথ ওয়ালেট সুবিধা রয়েছে, যা চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায়, হাসপাতালে ক্যাশলেস সুবিধা প্রদান করে এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য অর্থ জমা রাখার সুযোগ দেয়। এছাড়াও, এই পলিসির সঙ্গে পছন্দসই রাইডার যুক্ত করে স্বাস্থ্যসুরক্ষা আরও বাড়ানো যায়।
‘হেলথ কার্ড’ হলো একটি প্রিপেইড কার্ড, যা মেটলাইফ হেলথ ওয়ালেট ব্যবহারের সুযোগ দেয়। MHSP পলিসিধারীরা হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসিতে ক্যাশলেস লেনদেনের জন্য এই কার্ড ব্যবহার করতে পারবেন। গ্রাহক হেলথ কার্ডের জন্য মেটলাইফ হেলথ ওয়ালেটে অর্থ জমা বা টপ-আপ করতে পারেন।
মেটলাইফ হেলথ ওয়ালেট হলো বীমাগ্রহীতার জন্য একটি বিশেষ সুবিধা, যার মাধ্যমে নির্ধারিত সীমার মধ্যে অতিরিক্ত অর্থ বা টপ-আপ জমা করা যায়।
• এর মাধ্যমে পলিসির নিয়ম অনুযায়ী MHSP অ্যাকাউন্টে অতিরিক্ত অর্থ যোগ করে লেনদেনের সুবিধা বাড়ানো যায়।
• মেটলাইফের প্রধান কার্যালয়, মেটলাইফ কাস্টমার টাচ পয়েন্ট/সেলস অফিস, One by MetLife অ্যাপ, নির্ধারিত ব্যাংকিং চ্যানেল এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (MFS)-এর মাধ্যমে অর্থ জমা করা যায়।
মাসিক প্রিমিয়ামের ভিত্তিতে মেটলাইফ হেলথ কার্ডের তিনটি ধরন রয়েছে
:• মাসিক প্রিমিয়াম ১৫,০০০ টাকা বা তার বেশি: প্রিমিয়াম প্লাস (Blue Card)
• মাসিক প্রিমিয়াম ৫,০০০ টাকা থেকে ১৪,৯৯৯ টাকা: প্রিমিয়াম (Silver Card)
• মাসিক প্রিমিয়াম ৪,৯৯৯ টাকা পর্যন্ত: স্ট্যান্ডার্ড (Green Card)
অন্যান্য প্রিমিয়াম পরিশোধের ধরনের ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ মাসিক প্রিমিয়ামের গুণিতক হবে।
মেটলাইফ হেলথ কার্ডের মাধ্যমে পলিসিধারীরা হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসিতে চিকিৎসা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করতে পারেন।
প্রত্যেক সক্রিয় MHSP পলিসিধারী মেটলাইফ হেলথ কার্ড পাওয়ার যোগ্য।
প্রাথমিকভাবে কার্ডটি ইস্যুর তারিখ থেকে তিন বছর পর্যন্ত বৈধ থাকে। পলিসি সক্রিয় থাকলে কার্ডটি নবায়ন করা যাবে।
পলিসি সক্রিয় থাকলে এবং মেয়াদপূর্তির অন্তত ১৫ দিন বাকি থাকলে, One by MetLife অ্যাপের মাধ্যমে আবেদন করে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই কার্ডটি নবায়ন করা যাবে।
মেটলাইফ হেলথ কার্ড হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নিকটস্থ থানায় রিপোর্ট করুন এবং কার্ডটি ব্লক করার জন্য সরাসরি ইবিএল-এর হটলাইন “১৬২৩০” নম্বরে যো গাযোগ করুন।
সঠিক বিমা পলিসি খুঁজছেন?
আপনার যোগাযোগের নম্বরসমূহ আমাদেরকে জানান
আমরাই আপনার কাছে প্রয়োজনীয় সহায়থার সহায়তার তথ্য নিয়ে শীঘ্রই হাজির হবো