This page is not available in the selected language.
লাইফলাইন
আপনার জন্য একটি পেনশন পরিকল্প
লাইফলাইন
মেটলাইফের লাইফলাইন পলিসি একটি ব্যাপা্র কেন্দ্রিকঃ আপনি। লাইফলাইন পলিসি এমনভাবে তৈরি করা হয়েছে যা আপানার অবসরকালীন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে নিশ্চয়তা প্রদান করে এখন যেমন আপনি আছেন । লাইফলাইন আপনার সমস্ত জীবনযাপন এবং চিকিৎসা ব্যয়ের জন্য আপনাকে নিয়মিত আয় প্রদান করে।
একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনি কর্ম এবং উপার্জনরত অবস্থায় প্রিমিয়াম প্রদান করে অবসরের দীর্ঘ সময় পরেও মেটলাইফ থেকে পেনশন পান।
- 1.আপনার মুল অভিহিত মূল্যের উপর, আপনার পরিকল্পটি পলিসি বোনাসের জন্য উপযুক্ত হতে পারে
- 2.প্রিমিয়াম প্রদানের সময়কালে প্রয়োজনে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পলিসি লোনের সুবিধা
- 3. অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করে পার্সোনাল এক্সিডেন্টাল কাভারেজের মাধ্যমে দুর্ঘটনাজনিত অতিরিক্ত সুবিধাবলী নিতে পারেন
- 4.অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করে বেঁচে থাকাকালীন বিমা সুবিধা সহ অন্যান্য মূল্যবান বিমা সুবিধা যোগ করতে পারেন
- 5.বাংলাদেশ সরকারের আইন/নিয়ম অনুসারে প্রদেয় প্রিমিয়ামের উপর আয়কর সুবিধা পেতে পারেন। নিশ্চিত হতে এবং পরামর্শের জন্য অনুগ্রহ করে আপনার কর উপদেষ্টার সাথে আলোচনা করুন।
এক নজরে দেখে নিন
মৃত্যু সুবিধা
ক) প্রিমিয়াম প্রদানের পর্বের সময়কাল: বীমাকৃত ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে, তার সুবিধাগ্রাহী কোম্পানির কাছে দায় ব্যতীত মূল অভিহিত মূল্য সাথে অর্জিত রিভার্সনারী এবং টার্মিনাল বোনাসসমূহ (যদি প্রযোজ্য হয়) পাবেন।
খ) বিনিয়োগ পুঞ্জীভূত হওয়ার পর্বের সময়কাল: বীমাকৃত ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে, সুবিধাগ্রাহী প্রিন্সিপাল অঙ্কের সমান টাকা পাবেন। যদি বীমাকৃত ব্যক্তি পেনশন (অর্থাৎ ইনকাম কুপন) না নিয়ে মেটলাইফে সুদসহ জমা রাখেন, মৃত্যু সুবিধা হবে প্রিন্সিপাল অঙ্ক সহ সকল পেনশনের যোগফল।
মূল্যবান ঐচ্ছিক রাইডার
আপনি চাইলে অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করে নিম্নোক্ত রাইডারসমূহ আপনার পলিসির সাথে সংযোজন করে নিতে পারেনক) মেডিকেয়ার
খ) ওয়েভার অফ প্রিমিয়াম
গ) হসপিটাল কেয়ার
ঘ) এক্সিডেন্টাল ইনডেমনিটি সার্টিফিকেট
ঙ) ক্রিটিকাল কেয়ার
চ) এক্সিডেন্টাল ইনডেমনিটি সার্টিফিকেট / লিমিটেড এক্সিডেন্ট ইন্সুরেন্স সার্টিফিকেট
ছ)দুর্ঘটনাজনিত মৃত্যু সুবিধা
ব্যক্তিগত দুর্ঘটনাজনিত সুবিধা (যদি নেয়া হয়)
ক) দুর্ঘটনাজনিত মৃত্যু এবং দুর্ঘটনাজনিত কারণে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধার পরিমাণ হবে মূল অভিহিত মূল্যের সমান কিন্তু তা ৫০,০০,০০০ টাকার বেশি হবে না।
খ) দুর্ঘটনায় অঙ্গহানির ক্ষেত্রে অতিরিক্ত সুবিধার পরিমাণ সর্বোচ্চ মূল অভিহিত মূল্য পর্যন্ত হতে পারে কিন্তু তা ৫০,০০,০০০ টাকার বেশি হবে না।
গ) দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয় প্রতিপূরণে বীমাকারী প্রতিবার দুর্ঘটনার ক্ষেত্রে মূল অভিহিত মূল্যের ১৫% পর্যন্ত পেতে পারেন কিন্তু তা ৭,৫০,০০০ টাকার বেশি হবে না
মেয়াদপূর্তি সুবিধা
মেয়াদপূর্তি সুবিধার পরিমাণ হবে প্রিন্সিপাল অঙ্কের সমান। যদি কেউ পেনশন (অর্থাৎ ইনকাম কুপন) না নিয়ে মেটলাইফে জমা রেখে দেন, তবে মেয়াদপূর্তি সুবিধার পরিমান হবে প্রিন্সিপাল অঙ্ক এবং সুদ সহ সকল পেনশনের যোগফল।
পেনশন মূল্য গণন
পেনশন প্রিন্সিপাল অঙ্কের শতকরা হরে গণনা করা হয়। উল্লিখিত শতকরা হারকে “কুপনের হার” বলা হয়। এই কুপনের হার বার্ষিক প্রিন্সিপাল অঙ্কের ২% এর কম না হওয়ার নিশ্চিয়তাযুক্ত। বর্তমান কুপনের হার জানতে হয়া করে আপনার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটের সাথে পরামর্শ করুন।
লাইফলাইন
এই পলিসি সম্পর্কে আরও তথ্য জানুন
লাইফলাইন (LifeLine) - প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
লাইফলাইন হলো একটি অবসরকালীন পেনশন বীমা পরিকল্পনা, যা অবসরের পর আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। কর্মজীবনে নির্দিষ্ট সময় প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে আপনি অবসরকালীন সময়ে নিয়মিত পেনশন আয়ের সুবিধা পেতে পারেন।
আপনি কর্মজীবনে থাকা অবস্থায় নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করবেন। পরবর্তীতে অবসরের পর এই পলিসি থেকে নিয়মিত পেনশন আয় পাবেন, যা আপনার দৈনন্দিন ও চিকিৎসা ব্যয় নির্বাহে সহায়তা করতে পারে।
বীমাগ্রহীতার মৃত্যু হলে মনোনীত সুবিধাভোগী (Beneficiary) বেসিক ফেস অ্যামাউন্টের সঙ্গে অর্জিত রিভার্শনারি বোনাস এবং টার্মিনাল বোনাস (যদি প্রযোজ্য হয়) পাবেন। তবে কোম্পানির কাছে কোনো বকেয়া থাকলে তা সমন্বয় করা হবে।
এই পর্যায়ে বীমাগ্রহীতার মৃত্যু হলে সুবিধাভোগী প্রিন্সিপাল অ্যামাউন্ট পাবেন। এছাড়া, যদি পেনশন অর্থ মেটলাইফের কাছে সুদসহ জমা রাখা হয়ে থাকে, তাহলে তার সঞ্চিত মূল্যও প্রদান করা হবে।
পলিসির মেয়াদপূর্তিতে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রদান করা হবে। যদি পেনশন অর্থ মেটলাইফের কাছে সুদসহ জমা রাখা হয়ে থাকে, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টের পাশাপাশি সঞ্চিত পেনশন মূল্যও প্রদান করা হবে।
পেনশনের পরিমাণ প্রিন্সিপাল অ্যামাউন্টের একটি নির্ধারিত শতাংশের ভিত্তিতে হিসাব করা হয়। এই শতাংশকে কুপন রেট (Coupon Rate) বলা হয়। কুপন রেট বার্ষিক প্রিন্সিপাল অ্যামাউন্টের ন্যূনতম ২% হওয়ার নিশ্চয়তা রয়েছে।
হ্যাঁ। বেসিক ফেস অ্যামাউন্টের পাশাপাশি পলিসির শর্তসাপেক্ষে রিভার্শনারি বোনাস এবং টার্মিনাল বোনাস পাওয়ার সুযোগ থাকতে পারে।
হ্যাঁ। প্রিমিয়াম পরিশোধকালীন সময়ে পলিসির শর্তাবলী অনুসারে ঋণ সুবিধা গ্রহণ করা যেতে পারে।
অতিরিক্ত প্রিমিয়ামের বিনিময়ে নিম্নোক্ত রাইডারসমূহ যুক্ত করা যেতে পারে:
- মেডিকেয়ার (MediCare)
- ওয়েভার অব প্রিমিয়াম (Waiver of Premium)
- হসপিটাল কেয়ার (Hospital Care)
- অ্যাকসিডেন্ট ইন্ডেমনিটি সার্টিফিকেট
- ক্রিটিক্যাল কেয়ার (Critical Care)
- লিমিটেড অ্যাকসিডেন্ট ইন্স্যুরেন্স সার্টিফিকেট
- অ্যাকসিডেন্টাল ডেথ বেনিফিট
পার্সোনাল অ্যাকসিডেন্ট কভারেজ নির্বাচন করলে নিম্নোক্ত সুবিধা পাওয়া যেতে পারে:
- দুর্ঘটনাজনিত মৃত্যু ও স্থায়ী পূর্ণাঙ্গ অক্ষমতা সুবিধা: বেসিক ফেস অ্যামাউন্ট পর্যন্ত, সর্বোচ্চ ৫০,০০,০০০ টাকা।
- দুর্ঘটনাজনিত অঙ্গহানি সুবিধা: বেসিক ফেস অ্যামাউন্ট পর্যন্ত, সর্বোচ্চ ৫০,০০,০০০ টাকা
- দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয় ফেরত সুবিধা: বেসিক ফেস অ্যামাউন্টের সর্বোচ্চ ১৫%, তবে প্রতি দুর্ঘটনায় ৭,৫০,০০০ টাকার বেশি নয়।
হ্যাঁ। অতিরিক্ত প্রিমিয়ামের বিনিময়ে মেডিকেয়ার, হসপিটাল কেয়ার এবং ক্রিটিক্যাল কেয়ার রাইডার যুক্ত করে স্বাস্থ্য-সংক্রান্ত অতিরিক্ত সুরক্ষা নেওয়া যেতে পারে।
প্রচলিত কর আইন ও বিধিমালা অনুযায়ী লাইফলাইন পলিসিতে প্রদত্ত প্রিমিয়ামের বিপরীতে আয়কর সুবিধা পাওয়া যেতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনার কর পরামর্শকের সঙ্গে যোগাযোগ করুন।
যারা অবসরকালীন সময়ের জন্য নিয়মিত আয়ের একটি নির্ভরযোগ্য উৎস গড়ে তুলতে চান এবং পাশাপাশি জীবন, স্বাস্থ্য ও দুর্ঘটনা-সংক্রান্ত অতিরিক্ত সুরক্ষা পেতে চান, তাদের জন্য লাইফলাইন একটি উপযোগী পরিকল্পনা।
আপনি চাইলে পেনশনের অর্থ সঙ্গে সঙ্গে উত্তোলন না করে মেটলাইফের কাছে সুদসহ জমা রাখতে পারেন। সেক্ষেত্রে সঞ্চিত মূল্য পরবর্তীতে মৃত্যু সুবিধা বা মেয়াদপূর্তি সুবিধার সঙ্গে যুক্ত হতে পারে।
বর্তমান কুপন রেট সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। সর্বশেষ কুপন রেট সম্পর্কে জানতে আপনার নিকটস্থ মেটলাইফ ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের সঙ্গে যোগাযোগ করুন। তবে বার্ষিক ন্যূনতম ২% কুপন রেটের নিশ্চয়তা রয়েছে।
সঠিক বীমা পলিসি খুঁজছেন?
কেবল আপনার যোগাযোগের নম্বরসমূহ আমাদেরকে জানান
আমরাই আপনার কাছে প্রয়োজনীয় সহায়তার তথ্য নিয়ে শীঘ্রই হাজির হবো।