This page is not available in the selected language.
মেটলাইফ ডিপজিটরস প্রটেকশন স্কিম (এমডিপিএস)
নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তার জন্য বীমা পলিসি
মেটলাইফ ডিপজিটরস প্রটেকশন স্কিম (এমডিপিএস)
আমরা সবাই জীবনে সাফল্য চাই; চাই নিজের এবং পরিবারের প্রত্যেকের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে। কিন্তু জীবনে চলার পথে সাফল্যের পাশাপাশি নানারকম ঝুঁকিও চলে আসে এবং আপনাকে ঝুঁকির এই অনিশ্চিত এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা বুঝি, জীবনে চলার পথে এই আসন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য আপনার দরকার একটি সহজ এবং সাশ্রয়ী আর্থিক প্ল্যান না যার ফলে বর্তমানে আপনি থাকবেন স্বাচ্ছন্দময় এবং আগামীতে ভাবনাহীন।
মেটলাইফ আপনার জন্য নিয়ে এসেছে মেটলাইফ ডিপজিটরস প্রটেকশন স্কিম যা আপনার জীবনের বিভিন্ন স্বপ্নপূরণে সহায়তা করবে এবং আপনার পরিবারকে আর্থিক সুরক্ষা দিবে। আপনার বর্তমানকে শুধু সুরক্ষিত রাখাই নয়, আপনার জীবনযাত্রার মান বজায় রাখতে এবং আপনার পরিবারের ভবিষ্যতকে আর্থিকভাবে সুরক্ষিত রাখতে এটি হতে পারে আপনার জন্য একটি সঠিক বীমা পলিসি।
এক নজরে দেখে নিন
হাসপাতালে থাকাকালীন বীমা সুবিধা
অসুস্থতা বা দুর্ঘটনাজনিত কারনে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে এই রাইডারের আওতায় আপনি দৈনিক একটি নির্দিষ্ট পরিমাণে হাসপাতালের খরচ পাবেন। আপনি টানা ৩০ দিন এবং মোট ৩৬০ দিন হাসপাতালে ভর্তিকালীন সময়ের জন্য এই সুবিধা পাবেন, এমনকি আপনি যদি বিনামূল্যেও চিকিৎসা গ্রহণ করেন সেক্ষেত্রেও এই সুবিধাটি প্রযোজ্য হবে। এক্ষেত্রে মূল ফেস অ্যামাউন্টের ০.৫%, অথবা ২০,০০০ টাকা এ দুটির মধ্যে যেটি কম সে পরিমাণ বীমা সুবিধা প্রদান করা হবে।
ওয়ান বাই মেটলাইফ “প্রিমিয়াম” সার্ভিস
প্রতিদিনের স্বাস্থ্য সুরক্ষায় ও জটিল অসুস্থতা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে ওয়ান বাই মেটলাইফ এর স্বাস্থ্য সম্পর্কিত সার্ভিস নিয়ে মেটলাইফ আছে আপনার পাশে আছে, আজও কালও। আর এই সেবাগুলো আমাদের প্লাটিনাম গ্রাহকগণ পাচ্ছেন একদম ফ্রিতে। এই প্ল্যানের সাথে প্লাটিনাম গ্রাহক পাচ্ছেন ওয়ান বাই মেটলাইফ এর সকল প্রিমিয়াম সার্ভিসেস যেমন ডক্টর ভিডিও কল, অডিও কল এবং ডক্টর চ্যাট সুবিধা সহ অন্যান্য আরও অনেক স্বাস্থ্য সম্পর্কিত ফিচার একদম ফ্রিতে। এছাড়াও গোল্ড প্ল্যানের আওতাধীন গ্রাহকগণ যাদের নুন্যতম ফেস অ্যামাউন্ট ৫,০০,০০০ টাকা তারাও ওয়ান বাই মেটলাইফ এর সকল প্রিমিয়াম সার্ভিসেস উপভোগ করতে পারবেন। অন্যান্য মেটলাইফ এবং নন-মেটলাইফ গ্রাহকরাও এই অ্যাপটির কিছু ফ্রি সুবিধা এখনই উপভোগ করতে পারবেন।
মারাত্মক অসুস্থতায় বীমা সুবিধা
পলিসি চলাকালীন সময়ে আওতাভুক্ত অসুস্থতায় আক্রান্ত হলে অথবা অস্ত্রোপচার করালে ফেস অ্যামাউন্টের ৫০% অথবা ১০০% (আপনার বয়স, পলিসির মেয়াদ এবং পছন্দ অনুযায়ী) আর্থিক সুবিধা প্রদান করা হবে। মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে এই আর্থিক সুবিধার পরিমাণ সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
জীবনবীমা নিরাপত্তা
প্লাটিনাম, গোল্ড এবং সিলভার প্ল্যানের ক্ষেত্রে কোন কারনে বীমাকৃত ব্যক্তি মৃত্যুবরণ করেন, তবে ফেস অ্যামাউন্টের সম্পূর্ণ অঙ্ক প্রদান করা হবে। ফেস অ্যামাউন্ট হচ্ছে আপনার বার্ষিক প্রিমিয়াম এবং প্ল্যানের সময়কালের গুণফল। মৃত্যুর সময়ে যদি অ্যাকাউন্ট ভ্যালু ফেস অ্যামাউন্টের চেয়ে বেশি হয়, তবে কোম্পানির কাছে কোন দায় থাকলে তা বাদে অ্যাকাউন্ট ভ্যালু প্রদান করা হবে। ব্রোঞ্জ প্ল্যানের ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালু অথবা বেসিক প্ল্যানের জন্য প্রদত্ত প্রিমিয়াম/প্রিমিয়ামসমূহ এর মধ্যে যে অঙ্কটি বেশি তা থেকে কোম্পানির কাছে কোন দায় থাকলে তা বাদে বাকি অঙ্কটি প্রদান করা হবে।
দুর্ঘটনাজনিত অতিরিক্ত বীমা সুবিধা
দুর্ঘটনাজনিত স্থায়ী ও পূর্ণাঙ্গ অক্ষমতার ক্ষেত্রে ফেস অ্যামাউন্টের দ্বিগুণ পরিমাণ অর্থ অথবা ৪ কোটি টাকা যে অঙ্কটি কম তা আপনাকে প্রদান করা হবে। দুর্ঘটনাজনিত অঙ্গচ্ছেদের ক্ষেত্রে ক্ষতির ধরন ও ব্যপকতার ওপর নির্ভর করে ফেস অ্যামাউন্টের দ্বিগুণ পর্যন্ত অর্থ অথবা ৪ কোটি টাকা যে অঙ্কটি কম তা দেওয়া হতে পারে।
অক্ষমতায় প্রিমিয়াম মওকুফের বীমা সুবিধা
অসুস্থতা বা দুর্ঘটনার কারনে স্থায়ী ও পূর্ণাঙ্গ অক্ষমতার শিকার হলে বীমার বাকি মেয়াদকালের জন্য প্রিমিয়াম মওকুফ করা হবে।
মেয়াদপূর্তি মূল্য
মেয়াদ শেষে মেয়াদপুর্তি মূল্য হবে অ্যাকাউন্ট ভ্যালুর ১০০% এর সমান তবে কোম্পানির কাছে কোন দায় থাকলে তা অ্যাকাউন্ট ভ্যালু থেকে বাদ দেওয়া হবে।
মেডিকেল এবং ডায়াগনস্টিক সেবায় ছাড়
আপনি পাবেন অসংখ্য হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে বিভিন্ন মেডিকেল এবং ডায়াগনস্টিক সেবা গ্রহণের সময় সর্বোচ্চ ৪০% পর্যন্ত বিশেষ ছাড়। এই সুবিধার আওতাধীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহের লিস্টটি দেখতে এই লিংকে ভিজিট করুন-
এমডিপিএস
এই পলিসি সম্পর্কে আরও তথ্য জানুন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
মেটলাইফ ডিপজিটরস প্রটেকশন স্কিম (এমডিপিএস) একটি বীমা পলিসি, যা সঞ্চয়ের পাশাপাশি জীবনবীমা নিরাপত্তা ও বিভিন্ন স্বাস্থ্যসুবিধা প্রদান করে। এই পলিসি বর্তমানের আর্থিক সুরক্ষা বজায় রাখা এবং পরিবারের ভবিষ্যৎ আর্থিক প্রয়োজন মোকাবিলায় সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। নির্বাচিত প্ল্যান ও সুবিধা অনুযায়ী এতে জীবনবীমা নিরাপত্তা, হাসপাতালে থাকাকালীন আর্থিক সুবিধা, মারাত্মক অসুস্থতার বীমা সুবিধা এবং দুর্ঘটনাজনিত অতিরিক্ত বীমা সুবিধা পাওয়া যায়।
মেটলাইফ এমডিপিএস একটি পলিসির অধীনে জীবনবীমা, সঞ্চয় এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট একাধিক সুবিধা প্রদান করে। নির্বাচিত প্ল্যান ও কভারেজ অনুযায়ী এমডিপিএসে হাসপাতালে থাকাকালীন দৈনিক আর্থিক সুবিধা, মারাত্মক অসুস্থতার বীমা সুবিধা, জীবনবীমা নিরাপত্তা, দুর্ঘটনাজনিত অতিরিক্ত বীমা সুবিধা, অক্ষমতায় প্রিমিয়াম মওকুফ এবং মেয়াদপূর্তি মূল্য পাওয়া যায়। গ্রাহকেরা ওয়ান বাই মেটলাইফের বিভিন্ন স্বাস্থ্যসেবা এবং নির্বাচিত চিকিৎসাপ্রতিষ্ঠানে মেডিকেল ও ডায়াগনস্টিক সেবায় ছাড়ও পেতে পারেন।
অসুস্থতা বা দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হলে মেটলাইফ এমডিপিএস দৈনিক একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করে। প্রতিবার হাসপাতালে ভর্তির ক্ষেত্রে টানা সর্বোচ্চ ৩০ দিন এবং কভারেজের পুরো সময়কালে মোট ৩৬০ দিন পর্যন্ত এই সুবিধা পাওয়া যায়। বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করলেও হাসপাতালে থাকাকালীন বীমা সুবিধা প্রযোজ্য হয়।
দৈনিক সুবিধার পরিমাণ মূল ফেস অ্যামাউন্টের ০.৫% অথবা ২০,০০০ টাকা, এই দুইয়ের মধ্যে যেটি কম। এই সুবিধা সংশ্লিষ্ট রাইডারের আওতায় প্রদান করা হয়।
মেটলাইফ এমডিপিএস মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে ফেস অ্যামাউন্টের ৫০% অথবা ১০০% পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করে। সুবিধার হার বীমাকৃত ব্যক্তির বয়স, নির্বাচিত পলিসির মেয়াদ এবং পছন্দের ওপর নির্ভর করে।
পলিসি চলাকালে আওতাভুক্ত মারাত্মক অসুস্থতা শনাক্ত হলে অথবা সংশ্লিষ্ট অস্ত্রোপচার করালে এই সুবিধা পাওয়া যায়। মারাত্মক অসুস্থতার বীমা সুবিধার সর্বোচ্চ পরিমাণ ৪০ লক্ষ টাকা।
মেটলাইফ এমডিপিএসের জীবনবীমা নিরাপত্তা নির্বাচিত প্লাটিনাম, গোল্ড, সিলভার বা ব্রোঞ্জ প্ল্যান অনুযায়ী নির্ধারিত হয়।
প্লাটিনাম, গোল্ড ও সিলভার প্ল্যানের ক্ষেত্রে বীমাকৃত ব্যক্তি মৃত্যুবরণ করলে সম্পূর্ণ ফেস অ্যামাউন্ট প্রদান করা হয়। এমডিপিএসে বার্ষিক প্রিমিয়াম ও নির্বাচিত পলিসির মেয়াদের গুণফল দিয়ে ফেস অ্যামাউন্ট নির্ধারণ করা হয়। মৃত্যুর সময় অ্যাকাউন্ট ভ্যালু ফেস অ্যামাউন্টের চেয়ে বেশি হলে কোম্পানির কাছে থাকা দায় বাদ দিয়ে অ্যাকাউন্ট ভ্যালু প্রদান করা হয়।
ব্রোঞ্জ প্ল্যানের ক্ষেত্রে মৃত্যুর সময় অ্যাকাউন্ট ভ্যালু অথবা বেসিক প্ল্যানের জন্য পরিশোধিত প্রিমিয়াম বা প্রিমিয়ামসমূহের মোট পরিমাণ, এই দুইয়ের মধ্যে যেটি বেশি, তা প্রদান করা হয়। কোম্পানির কাছে কোনো দায় থাকলে সেই পরিমাণ সুবিধা থেকে বাদ দেওয়া হয়।
মেটলাইফ এমডিপিএস দুর্ঘটনার কারণে স্থায়ী ও পূর্ণাঙ্গ অক্ষমতার ক্ষেত্রে ফেস অ্যামাউন্টের দ্বিগুণ অথবা ৪ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত বীমা সুবিধা প্রদান করে। এই দুই অঙ্কের মধ্যে যেটি কম, সেটিই প্রযোজ্য সুবিধা হিসেবে দেওয়া হয়।
দুর্ঘটনায় অঙ্গচ্ছেদ হলে ক্ষতির ধরন ও ব্যাপকতার ভিত্তিতে ফেস অ্যামাউন্টের দ্বিগুণ পর্যন্ত অতিরিক্ত সুবিধা পাওয়া যেতে পারে। এক্ষেত্রেও সুবিধার সর্বোচ্চ পরিমাণ ফেস অ্যামাউন্টের দ্বিগুণ অথবা ৪ কোটি টাকা, এই দুইয়ের মধ্যে যেটি কম।
হ্যাঁ, অসুস্থতা বা দুর্ঘটনার কারণে স্থায়ী ও পূর্ণাঙ্গ অক্ষমতার শিকার হলে মেটলাইফ এমডিপিএসের বাকি মেয়াদের প্রিমিয়াম মওকুফ করা হয়। অক্ষমতায় প্রিমিয়াম মওকুফের বীমা সুবিধা পলিসির কভারেজ অব্যাহত রাখতে সহায়তা করে, এমনকি অক্ষমতার কারণে পলিসির প্রিমিয়াম পরিশোধ করা কঠিন হয়ে পড়লেও।
মেটলাইফ এমডিপিএস মেয়াদপূর্তিতে অ্যাকাউন্ট ভ্যালুর ১০০% প্রদান করে। তবে পলিসির বিপরীতে কোম্পানির কাছে কোনো দায় থাকলে সেই পরিমাণ অ্যাকাউন্ট ভ্যালু থেকে বাদ দেওয়া হয়। ফলে পলিসির মেয়াদপূর্তিতে প্রাপ্য চূড়ান্ত অর্থের পরিমাণ নির্ভর করে সেই সময়ের অ্যাকাউন্ট ভ্যালু এবং বিদ্যমান দায়ের ওপর।
মেটলাইফ এমডিপিএসের প্লাটিনাম গ্রাহকেরা ওয়ান বাই মেটলাইফের সব প্রিমিয়াম সার্ভিস বিনা মূল্যে ব্যবহার করতে পারেন। এসব সেবার মধ্যে ডক্টর ভিডিও কল, ডক্টর অডিও কল, ডক্টর চ্যাট এবং স্বাস্থ্যসম্পর্কিত আরও বিভিন্ন ফিচার রয়েছে।
ন্যূনতম ৫,০০,০০০ টাকা ফেস অ্যামাউন্টসহ গোল্ড প্ল্যানের গ্রাহকেরাও ওয়ান বাই মেটলাইফের সব প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে পারেন। অন্যান্য মেটলাইফ ও নন-মেটলাইফ গ্রাহকেরা অ্যাপটির নির্দিষ্ট কিছু বিনা মূল্যের সুবিধা উপভোগ করতে পারেন।
মেটলাইফ এমডিপিএস গ্রাহকেরা অংশগ্রহণকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন সেবার ওপর সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড় পেতে পারেন। নির্দিষ্ট মেডিকেল বা ডায়াগনস্টিক সেবার জন্য প্রযোজ্য ছাড় প্রতিষ্ঠান ও সেবার ধরন অনুসারে ভিন্ন হতে পারে। সেবা গ্রহণের আগে মেটলাইফ বাংলাদেশের Life Card Discount Providers List থেকে তালিকাভুক্ত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য দেখে নেওয়া যাবে।
সঠিক বীমা পলিসি খুঁজছেন?
কেবল আপনার যোগাযোগের তথ্যসমূহ আমাদেরকে জানান
আমরাই আপনার কাছে প্রয়োজনীয় সহায়তার তথ্য নিয়ে শীঘ্রই হাজির হবো।